প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 7, 2026 ইং
মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে জামায়াতের স্বারকলিপি ইউএন ও ওসির দপ্তরে

মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে জামায়াতের স্বারকলিপি ইউএন ও ওসির দপ্তরে
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াত ইসলামীর উদ্যোগে মাদক ব্যবসার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা ও পৌর জামায়াত ইসলামীর ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ ও থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমানের কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমির অধ্যাপক মাওলানা শাহাদাত হোসাইন, নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান, পৌর আমির রফিকুল ইসলাম এর নেতৃত্বে নেতৃবৃন্দ । #
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন